কবিতা কবিতার কথা
কবি ফারহান নূর শান্ত

শূণ্য হৃদয়,
ছড়িয়ে ছিটিয়ে রাখা বিরামচিহ্নে
বেঁধে ফেলি আস্ত একটা কবিতা।

কবিতা লেখা ফুরোনোর আগেই
কলম বার্ধক্যজনিত কারণে অচল।

মস্তিষ্কে এঁটে বসে আছে বাকি কথাগুলো,
নূতনের আগমনে ফের শুরু লেখা।

ভাবার্থ পাল্টে যায়নি,
স্থির হয়ে ভাবি,টানা লিখে গেলেই বুঝি
তৃপ্তি পেতাম বেশ।

কিন্তু, কপালের ভাঁজ এনে দেয়া কিছু অস্বস্তি
আনমনে কলমে কামড় বসানো দাঁত
কিংবা,দু হাতে চোখ চুলকোনো একটা বিভৎস যন্ত্রণা,
কিছুতেই রেহাই পাচ্ছিলাম না।

ফেপে ওঠা রাগের কাছে নত হতে আসিনি,
আসিনি,কোনোও কবিতার পুনরাবৃত্তি ঘটাতে।

এতকাল যারা লিখে গেলেন,
তাঁদের লেখায় অনুপ্রেরণা পুঁজি করে জন্ম দিই
নতুন কবিতা।

সমার্থক শব্দের থেকে দু চার শব্দ ঋণ নিয়ে
লিখে যাই অন্তমিলের খেলা।

এই বুঝি দিক ফিরে পাই,
কবিতার হামাগুড়ি চলাচলে দেখি
একটা সময়,হেঁটে বেড়ানো আস্ত কবিতা।

©: Farhan Noor Shanto

guest
0 Comments
Newest
Oldest Most Voted