কবিতা সুনিদ্রায় প্রভু
কবি মাহু মাহবুব

অন্ধকার বিঁধে আছে কাঁটাতারে।
সেখান থেকে টুপটাপ বিষ ঝরে পড়ছে
হিংসের ওপর, কবিতার কথা বলা মানা।

অন্ধকার জড়িয়ে ধরছে বারুদের ঘর।
তার থেকে উঠে আসছে তীক্ষ্ণ আর্তনাদ
মিথ্যের ভীত খুঁড়ে। কবিতারা থামো;শব্দ কোরো না।

হৃৎপিণ্ডে জমে আছে মৃতদেহ সব।
কার তাতে ক'পোয়া দোষ ছিল -
মাপতে বসা হল।কবিতারা ঝগড়া শুনে ক্লান্ত।

তারপর - শব চাপা দেওয়া শুরু।
সব দোষ আড়াল করতে করতে
হাজার চাপানউতোর। কবিতারা এর সবটাই বুঝি জানতো।

তবু চুপচাপ ; তবু প্রেম প্রেম অক্ষরে অক্ষরে।
পুড়ছে স্বাধীনকথা - যেমন কবিরাও সব পোড়ে।

guest
0 Comments
Newest
Oldest Most Voted