কবিতা মানে আছে
কবি সুনীল গঙ্গোপাধ্যায়
কাব্যগ্রন্থ বন্দী জেগে আছো
Review This Poem
আচমকা স্রোতের পাশে হেলে পড়া কম বৃক্ষটি
এরও কোনো মানে আছে।
 
নির্জন মাঠের পোড়োবাড়ি- হা হা করে ভাঙা পাল্লা
এরও কোনো মানে আছে?
ঠিক স্বপ্ন নয়- মাঝে মাঝে চৈতন্যের প্রদোষে সন্ধ্যায়
শিরশিরে অনুভূতি
কি যেন ছিল বা আছে অথবা যা দেখা যায় না
দুরস্ত পশুর মতো ছুটে আসে বিমূঢ়তা
জানলার পর্দাটা দোলে, থেমে যায়, দুলে ওঠে
এরও কোনো মানে আছে।
চুম্বনসংলগ্ন কোনো রমনীর চোখে দেখিনি কি
অন্যমনস্কতা?
চেনা বানানের ভূল বারবার। অকস্মাৎ স্মৃতির অতল
থেকে উঠে আসে গানের দু’একটা লাইন
বারান্দায় পাখিটি বসেই উড়ে যায়
হেমকান্তি সন্ধ্যার আড়ালে
এর কোনো মানে নেই?
guest
0 Comments
Newest
Oldest Most Voted