কবিতা জলের অরণ্য
কবি আহমেত কামাল
সময় ২২শে মে২০২২
লিখার স্থান শাসনগাছা, কুমিল্লা
Review This Poem

জলের অরণ্য
আহমেত

আর কোনো কথা কিংবা প্রেম নয়,
তুমি পাথরের মতো দারুণ অ-নমনীয়,আর শক্ত।

যদিও তোমার বাহুতে
আটকে থাকে, পৃথিবীর সব সৌন্দর্য আর গোপন রহস্যে ভরা
ঝর্নার নির্জনতা।

এবার আমি হেঁটে যাব
যেখানে সূর্য দাঁড়িয়ে, ডেকে আনে সন্ধ্যা।

চুরি হওয়া- চুমোর শোকে
যদিও সাগর
উত্তাল। তবুও আমি

এখানেই নির্মাণ করব জলের অরণ্য।

কাটিয়ে দিব, জলতরঙ্গে,,,

তালুতে যেটুকু সৌভাগ্যে লেগে আছে । ওটাও ধুঁয়েমুছে যাক জলস্রোতে। আস্তে,,,আস্তে,,।

guest
0 Comments
Newest
Oldest Most Voted