| কবিতা | বন্দী হৃদয় |
| কবি | সাযীম হিমু চৌধুরী |
| সময় | জানুয়ারি,২০২১,রাত |
| লিখার স্থান | চট্টগ্রাম |
ইদানীং রাত ঘনালেই
জানলার ফাঁকে শুয়ে শুয়ে
আকাশ দেখি
ঝড়-ঝাপটা,বিদ্যুৎ চমকানো রাতে
বুকে পু্ষে রাখি কিছু বিষণ্নতা
হলুদ খামে থাকা আশার রোদও
পুড়ে যায় শূন্য বুকে
এরপর অভিমান ভুলে
বিলিয়ে দি,এক বুক ভালোবাসা
তবুও গ্রহণ করে নি বলে –
আর কাউকে হৃদয় দিতে ইচ্ছে হয় নি,বন্দী করে রেখেছি একান্তে।