| কবিতা | আলো অন্ধকার |
| কবি | সাযীম হিমু চৌধুরী |
| সময় | জুলাই,২০২২,রাত |
| লিখার স্থান | চট্টগ্রাম |
গোটা শহর অন্ধকারে ঢেকে গ্যাছে
ঢেকে গ্যাছে পথঘাট,কাবু করা শীতের রাত
দূর হতে মিটিমিটি জ্বলে উঠা সবুজ বাতিগুলো রীতিমতো খুব বিরক্ত করছে
যেমনটা বিরক্ত করছে শহরের কিছু বিষাক্ত মানুষ;
ইচ্ছে করে উড়াল দিয়ে চলে যায় দূরে কোথাও,সন্ধ্যার আকাশে
যে আকাশ আমার ভালো লাগে
ভালো লাগে নিঃসঙ্গ গোটা রাত,ভালোবাসি একা থাকতে
কারণ এখন আমার আলোর চেয়ে অন্ধকার বেশি টানে।
আদতে আমরা সবাই একা
কেউ কোলাহলে একা
কেউ সবার থেকে দূরে থেকেও একা
তবুও বাঁধ ভাঙা দুঃখ আসে
হৃদয় দুমড়ে মুচড়ে কান্না আসে
জানি তোমাকে ভুলবার জন্য এই জনমও যথেষ্ট নয়;
তারপরও ভুলে যেতে হয় সন্ধ্যার আকাশে মুখ ফিরে
এরপর তোমাকে লেখি,আমার দিব্যি ভালো লাগে
ভালো লাগে নিঃসঙ্গ গোটা রাত,ভালোবাসি একা থাকতে
কারণ এখন আমার আলোর চেয়ে অন্ধকার বেশি টানে। 🌻