| কবিতা | প্রেম |
| কবি | লতিফুর রহমান প্রামানিক |
| সময় | ৩০/৩/২২ |
| উৎসর্গ | তোমাকে |
| লিখার স্থান | বাড়িতে |
| সম্পৃক্ততা | অনুভব |
বইমেলায় ১০৩ নং স্টলের ভিতর
বই হাতে তোমাকে দাঁড়িয়ে থাকতে দেখলাম খানিকক্ষণই।
তোমার শুভ্র মতো কঞ্চি আংগুলের ছোঁয়ায় ,
বইয়ের পাতায় পাতায় মুক্তোর দানার মতো,
জ্বলে উঠে অক্ষর গুলো।
এরপর আর একটি বই ও কিনতে পারিনি।
বইয়ের পাতায় পাতায় তোমার মুখচ্ছটা,
এমন ভাবে আঁটার মতো আঁটকে যায়,
আর বইয়ের পাতায় কোন অক্ষর খুঁজে পাইনি।
আমি বাড়ি ফিরে আসি।
ঘুরঘুর করে একই কাজ প্রতিবারই অমনোযোগী
বালক ছাত্রটা মতো চাষাবাদ করছিলাম।
সমস্ত রাত্রি জানালার কাচের ভিতর থেকে,
চাঁদ দেখে দেখে ভোর হয়।
হয়তো ভোরের কোন একটা সময় ঘুমিয়ে পড়ি।
এরপর আমি বারংবার ভাবছিলাম,
এই আসক্তি কিসের?
মানুষ কি এভাবেই প্রেমে পড়ে?
আমি কি সত্যিই প্রেমে পড়ে গেছি?
তোমার কিছু বলার আছে?