| কবিতা | নিঃশব্দে নিরাকার |
| কবি | আহমেত কামাল |
| সময় | ২২ শে ফেব্রুয়ারি ' ২০২২ |
| লিখার স্থান | শাসনগাছা, কুমিল্লা |
নিঃশব্দে নিরাকার
আহমেত কামাল
দিনের বিলবোর্ড,
হেসে উঠছে,,
মাধ্যমিক দাঁত।
ইচ্ছে হয় আমিও উঠে বসি চূড়ায়। ঘুমফুল নিয়ে।
হাওয়ায় হাওয়ায়
ফাল্গুনের ঘ্রাণ
সবাই খুঁজছে ঈশ্বর ও ইশারা।
এই জ্বরের শহরে
আমিই একা। ঔষধে চোখ রেখে
চাদরের মতো টানতে থাকি,, ঘুম কিংবা অভ্যাস।