কবিতা কলপাড়
কবি আহমেত কামাল
সময় ১৩ই ফেব্রুয়ারি '২০২২
লিখার স্থান ধর্মপুর, কুমিল্লা
1/5 - (1 vote)

কলপাড়
আহমেত কামাল

সরল অংকে
ঘুমিয়ে থাকে
বাড়ির
বেড়াল।

বয়স বাড়লে
ঘোলা হয়ে আসে চাঁদ। মাথার ভেতর।

একান্ন-বর্তী কলসিতে
জল নেই

শোকে
শোকাচ্ছন্ন
সবার কলপাড়।

guest
0 Comments
Newest
Oldest Most Voted