বাংলা কবিতা, মৃত্যু ইচ্ছা কবিতা, কবি সন্ধি মুহিদ | কবিতা অঞ্চল
কবিতা মৃত্যু ইচ্ছা
কবি সন্ধি মুহিদ
উৎসর্গ সন্ধি মুহিদ
সম্পৃক্ততা মৃত্যু

এমন একটি মনোরম স্থানে মৃত্যু হোক
যেখানে আজরাঈলের কানে বাজবে
মধুর সমুদ্র গর্জন।

নীল আকাশ ও ঝকঝকে হাওয়া
খেলে যাক আজরাঈলের চুলে
সে জানুক, অনুভব করুক যে —
প্রাণ হরণ তার পরম অর্জন।

প্রাণ নিয়ে নীল মেঘে ভেসে
যাবার পথে তার মন খারাপ হোক।
যদিও ফেরার পথ চেনা
তবু সে অচেনা পথে ফেরি করে চলুক
আমার বিদেহী আত্মা।

guest
0 Comments
Newest
Oldest Most Voted