| কবিতা | শরীর যখন পন্যে |
| কবি | লতিফুর রহমান প্রামানিক |
| উৎসর্গ | আমাকে |
| লিখার স্থান | অফিসে |
আজকাল বাজারে প্রচুর শরীর বিক্রি হয়,
এতো সস্তা পন্যের বাজার আর জগতে নেই,
দেদারসে হাটে ঘাটে, পথে।
ভালোবাসার অভাব প্রকট।
বাজারে ভালোবাসার দোকান নেই,
শুধু ভয়, সংশয় আর ,
লালসার দৃষ্টি ওত পেতে আছে,
মানুষের চেয়ালে।