কবিতা আমি-ই বিক্ষত বিজয়
কবি অভিলাষ মাহমুদ
সময় ৯ ডিসেম্বর ২০১৬
উৎসর্গ শহীদ আসাদ
লিখার স্থান চট্টগ্রাম২৪ নিউজ এর অফিস, পাঁচলাইশ থানা, চট্টগ্রাম।
সম্পৃক্ততা মুক্তিযুদ্ধ

এলো ডিসেম্বর- চতুর্দিক লাল সবুজ ...
চোখে ভাসে আসাদের রক্তাক্ত শার্ট ...
পা বাড়ালেই লাশ আর লাশ-
ধুলা বালি বাতাসে পঁচা গন্ধ
নিঃশ্বাস নেওয়া কী কষ্ট !
মানুষের রক্তে হলি খেলে দু পেয়ে দৈত্যরা...
সে রক্তে গোধূলির আকাশ লোহিত সাগর হয়ে যায়...
সবই অসহ্য হয়ে পড়ে...
তখন মনে হয় আমি-ই বিক্ষত বিজয়।

guest
0 Comments
Newest
Oldest Most Voted
Inline Feedbacks
View all comments