কবিতা প্রেম বিরহের কাব্য নহর ২
কবি অভিলাষ মাহমুদ
সময় এপ্রিল১৮
লিখার স্থান রাউজান, চট্টগ্রাম

ধরা দাও না অথচ ধরতে চাও -
গেলো ফাগুনে তোমাকে ধরতে চাইলাম ।
তুমি বলেছিলে - আমার সর্বাঙ্গে প্রেমের আগুন তাই দূর থেকে দেখলে আমাকে সুন্দরী মনে হয় এখন যদি আমার অঙ্গে তোমার হাত ছোঁয়াও সে আগুনে তুমি জ্বলে পুড়ে ভষ্ম হয়ে যাবে।
দুই কুঁড়ি ফাগুন না পেরুলে
তুমি আমাকে ছুঁতে পারবে না।
কত হাজার অমানিশা পেরুলে সেই সময়টাতে পৌঁছাবো রানি?

উত্তর মিলে না ...

guest
0 Comments
Newest
Oldest Most Voted