কবিতা স্বীকারোক্তি
কবি ইবরার আমিন
কাব্যগ্রন্থ সংসারপত্র
সময় ২০১৯
লিখার স্থান বিনোদপুর, রাজশাহী
Review This Poem

একদিন আমরা পাশাপাশি খুব হাঁটবো মুখে তালা রেখে,
আমাদের সাক্ষাতের প্রথম সাক্ষী হবে তোমার প্রিয় কাশফুল;
দ্বিতীয় সাক্ষীতে হাত ছোঁবে তোমার চুলে কাঠগোলাপে,
তোমার হাসির গভীরতায় বুঝে নিবো আমার বসবাসের অধিকার!
আমাদের আলাপন হবে চোখে চোখ রেখে সাতাশ মিনিট,
সাতাশ বছরের দিন শেষে আটাশে নেমে আসবে আমার বয়স,
তুমি আটাশটা চুল খুলে বেঁধে দিবে আমার ডান হাতে,
তৃতীয় সাক্ষীতে সম্পর্ক ‘কবুল’ হবে তোমার প্রথম উচ্চারণ।

guest
0 Comments
Newest
Oldest Most Voted