| কবিতা | কল্পতরু |
| কবি | সুপ্ত সাহা |
| সময় | ০৫ সেপ্টেম্বর, ২০২১ ইং |
| উৎসর্গ | অপোশ্রীয়া কে, বুকের মধ্যে যে বাজায় মৃত্যুর ঘুঙ্গুর |
| লিখার স্থান | কলমাকান্দা, নেত্রকোণা |
ঝুঁকে আছে সেই গাছটি কল্পতরু
আঁচরে যার নিঃসঙ্গতা মেকি।
আলোয়ার এ কেমন মায়া! সরু
সাঁকো পেরুলে মুষল ভাঙে ঢেঁকির।
দহন চেনায় চোখের অশ্রুধারা
তবু আগুন কি হয় জলের বন্ধু?
সবুজ আভার আশায় আজো ছুটে আসা
সেই কল্পতরু, পথের সিন্ধুক।
যা চাইতাম, পেয়ে যেতাম যেন পাতে
পাথেয় হীন পথিকের যা চাওয়া
রোদচশমা চোখে, করাল ছায়া সাথে
নিঃস্ব হতেই তোমার কাছে আসা।