কবিতা বিবাদ
কবি শক্তি চট্টোপাধ্যায়
কাব্যগ্রন্থ বিষের মধ্যে সমস্ত শোক
Review This Poem
ভালোবাসা নিয়ে কত বিবাদ করেছো!
 
এখন, টেবিল জোড়া নিবন্ত লণ্ঠনও
সহনীয়।
অনুভূতি। সবজির মতন
বিকোয় না হাটে।
হাত কাটে,
না রক্ত পড়ে না।
বিভীষিকা!
দুচোখের পক্ষেও নড়ে না।
প্রজড় পিণ্ডের মতো আছো–
আজই
বিবাদ করেছো।
ভালোবাসা নিয়ে কিছু বিবাদ করেছো,
কাতর পাথর মিছু বিবাদ করেছো!
guest
0 Comments
Newest
Oldest Most Voted