কবিতা জীবন
কবি সাযীম হিমু চৌধুরী
সময় ১৯ সেপ্টেম্বর,২০২১,রাত
লিখার স্থান চট্টগ্রাম
5/5 - (2 votes)

মৃত্যু আজ ছুটিতে
তাই জীবন ছুটছে
কোথায় ছুটছে ঠিক জানা নেই কারোর
এটুকু আঁচ করছি জীবন ছুটছে।

জীবন ছুটছে সমাজের অজস্র লাঞ্ছিত যুবকের পশ্চাৎদেশে
এক টুকরো খাবারের আশায় ডাস্টবিনের কোণায় পড়ে থাকা পথশিশুর চোখে
জীবন টা এই বুঝি থেমেই গ্যালো;
সব বাঁধা উপেক্ষা করে তবুও জীবন ছুটছে বাঁধভাঙা স্রোতের মতো
হারাবার সময়ে একদিন আসবে তুমিও
আসবে রঙিন জমিনে,আমাদেরও কাছে
অনুভব হবে কতটা নিঃসঙ্গ হলে মানুষ দাঁড়ায়ে থাকে শূন্যে
হৃদয় ভাসে আকাশে,স্বপ্নে
বুকে জমানো আজন্ম বেদনা রেখে যদি ঘর ছাড়ো
ফিরে এসো নদীর বুকে,যেখানে বয়ে চলে
পৃথিবীর সব ভালোবাসা।
তবুও এসো স্টেশন,লোকালয়,রেললাইন পেরিয়ে
শেষরাতে বৃষ্টির অপেক্ষায়;
যেদিন কবিতায় স্থান পাবে অপেক্ষা,বিষণ্ণতা আর মৃত্যু
আর তুমি স্থান পাবে ভালোবাসার সীলমোহরে জড়ানো একটা খামে।
তবুও এসো,প্রিয়তমা,তবুও এসো!

guest
0 Comments
Newest
Oldest Most Voted