| কবিতা | তুমিই জয়ী |
| কবি | কাজী জুবেরী মোস্তাক |
| লিখার স্থান | নাটোর, রাজশাহী, বাংলাদেশ 🇧🇩 |
তুমি কি পরাজিত হওয়ার সিদ্ধান্ত নিয়েছো ?
পরাজিত হওয়ার জন্যে কারোই জন্ম হতে পারেনা ,
বিজয়ী হয়েই পৃথিবীতে এসেছো এটা ভুলে যেওনা
কোটি স্পাম পরাজিত করে পৃথিবী হয়েছে ঠিকানা ।
কষ্ট যন্ত্রণাদের যেন আধিপত্য বিস্তার না হয় ;
ব্যর্থতা যেন কখনো স্পর্শ করতে না পারে তোমাকে ,
অতীতকে নিয়ে ভাবাই বাদ দিয়ে দাও আজ থেকে
এবার তুমিও নজর দাও শুধুমাত্র ভবিষ্যতের দিকে ।
জীবন ছুটে চলবেই স্মৃতির কাফেলা নিয়ে ;
দিন আর রাতের সাথে কখনো হবেনা কোন মিলন ,
জীবনের পাদদেশ জুড়েও থাকবে ব্যথার আস্তরন
সুখ কখনো বাড়ির দোরগোড়ায় হয়না প্রতিস্থাপন ।
বেদনা বোঝেনা কোন রং; ধর্ম; বর্ণ সুযোগ ;
নসিবে তোমার সর্বদা জয়ের মিছিল হবে এমন না ,
কাগজের সার্টিফিকেটেই থাকে স্বপ্নের আনাগোনা
লক্ষ্য ঠিক করে এগিয়ে যাও দেখবে তুমি হারবেনা ।