| কবিতা | সঞ্চয় |
| কবি | মিঠুন পাল |
| কাব্যগ্রন্থ | প্রস্থানেই দেবো না বিদায় |
| সময় | ০৬/০৫/২০২১ |
সুবর্ণলতায় ভর করে তোমার নিবিড় প্রস্থান কিংবা
গঙ্গা ফড়িং হয়ে বিচরণ দৃষ্টিসীমার গন্ডি পেরিয়ে,
সেসবের কিছুতেই বিচলিত হয়না চাতক প্রাণ।
জৈষ্ঠ্যের ছন্নছাড়া দুপুর অথবা বেসুরো একতান
অসময়ের ট্রামলাইন ধরে হেঁটে চলা,
পিচঢালা তপ্ত বাতাসে ক্লান্তি ভর করা স্মৃতি
কোন কিছুতেই ভ্রুক্ষেপ না করে এগিয়ে যাবো
'তুমি' নামের বালুচরের সন্ধানে।
তোমার ওষ্ঠে জমে থাকা কালচে রঙের অভিমান
অক্ষিযুগল আগলে বেঁচে থাকা ঘৃণার বহর,
নিউরণে শেকড় বিস্তার করা মিথ্যের বনসাঁই বৃক্ষ
আত্মসমর্পণে অধিকারে নেবো আশীর্বাদের ছলে।