কবিতা অভিশাপ
কবি দালান জাহান
সময় ১৩.০৭.২১
উৎসর্গ কুয়াশার দুপুরে আজও যারা কুড়ায় বেঁচে থাকার কয়েন।
লিখার স্থান সেন্ট্রাল আফ্রিকা
সম্পৃক্ততা পাথুরে চোখগুলোর ছাই সম্পর্কীয় নোট
কবিতার বিষয় রূপক
2.5/5 - (2 votes)

দুঃখের চেয়ে বড়ো দুঃখ নিয়ে
চোখের জলায় লাফিয়ে ওঠে
চাষ করা মাছ।
কুয়াশার দুপুরে ভিজে কারা কুড়ায়
বেঁচে থাকার কালো কয়েন।

জীবনের চেয়ে ছোট অথচ দীর্ঘ সেতু
বাহনের মতো চাকায় চলতে চলতে
ঈশ্বরের সামনে ঘোষণা করে
পোড়া দাগগুলো তার অঙ্কিত ট্যাটু।

সূর্য অন্ধকার চেনে না
চেনে রাক্ষসের গলি
মাথার খুলি!
ক্ষুধার অহঙ্কারে!
চার রাস্তায় দাঁড়িয়ে থাকে মুদ্রিত অভিশাপ।

কুঁড়ি টাকার বিনিময়ে
লক্ষ টাকার শব্দ বেঁচে
জেলে পাড়ার শিক্ষিত এনাউন্স ম্যান
পত্রিকার শিরোনাম লালই থাকে
কিন্তু কখনও লেখা হয় না
চাটুকার আর অন্ধের দেশে
হরিণের মাংস নিষিদ্ধ হোক।

দালান জাহান
১৩.০৭.২১

guest
0 Comments
Newest
Oldest Most Voted