| কবিতা | দূরে |
| কবি | লতিফুর রহমান প্রামানিক |
| সময় | ২১/৭/২১ |
| উৎসর্গ | প্রিয় কেউ |
| লিখার স্থান | বাড়িতে |
আমাকে দূরে সরে দিতে বিখ্যাত মানুষের উপমা কেন লাগে?
এরকম অজস্র উপমা ভেসে আছে বাতাসে,
তারাও তো বিখ্যাত অধিক।
তারা কিন্তু নাট্যকর্মী নয়।
কই আমি তো তাদের করছি না দাড়?
তার চেয়ে তুমি জলের মতো একটা সহজ শব্দে,
বলে দাও, ঘৃণা করি।
আমি না হয় কষ্ট নিয়ে,
ফিরে যাব কোথাও।
দূর থেকে ও ভালোবাসা যেতে পারে,
সে দাবি নিয়ে দাড়াবো না আর।