কবিতা প্রেমে পড়োনি
কবি প্রসেনজিৎ ঋষি
সময় ২৯/০৩/২০২১, ১৪:২৭ মি:
লিখার স্থান মানিকনগর, ঢাকা-১২০৩
4.2/5 - (4 votes)

যদি, আমার অনুপস্থিতি
তোমার মনে একটুও দাগ না কাটে,
তবে তুমি কখনো আমার
প্রেমে পড়োনি।

আমার ইচ্ছেগুলো যদি
তোমার আপন মনে না হয়,
তবে তুমি কখনো আমার
প্রেমে পড়োনি।

তোমার সামনে এসে যদি
আমার অস্বস্তিতে পড়তে হয়,
তবে তুমি কখনো আমার
প্রেমে পড়োনি।

তোমার ব্যস্ততাই যদি
আমায় ভুলে থাকতে পারো,
তবে তুমি কখনো আমার
প্রেমে পড়োনি।

দিন যাবার সাথে সাথে যদি
আমার প্রতি থাকা তোমার অনুভূতি গুলো
ফিকে হয়ে যায়,
তবে তুমি কখনো আমার
প্রেমে পড়োনি।

guest
0 Comments
Newest
Oldest Most Voted