| কবিতা | দ্বিতীয় প্রকৃতি |
| কবি | মুহাম্মদ আকবর হোসাইন |
| সময় | ১৯শে ফেব্রুয়ারী, ২০২০,রাত |
| লিখার স্থান | চট্টগ্রাম |
একটা কবিতা লিখব তোমায় নিয়ে
তবে এখন না, শীতের রুক্ষ হাওয়া
যখন হারিয়ে যাবে উত্তরে
ফাগুন এসে যখন কড়া নাড়বে দরজায়
বুকশেলফে থাকা প্রিয় মানুষগুলো আমায়
খুঁজবে শরৎ, শক্তি, জীবন, র্যাবো;
এদের মধ্যে স্বপ্ন কুড়াব না
তখন, এখনের মতো।
নোটবুকের মলিন পৃষ্ঠায় অন্য কারো
ছায়া হয়ে কল্পমায়ার নীল উঠোনে
ভাসব না মেঘের মতো।
কারও বিদায়ে, অনিবার্য শোকে
যখন দ্বিতীয় প্রকৃতির আগমনে
হারানো গল্পগুলো ফিরে পাবে তার প্রাণ
কিছু উৎসাহী বর্ণ শব্দ হবে কলমের খোঁচায়
যেমন লাঙল দাগ কাটে জমিনের বুকে।
প্রতিরাতে তোমার মাটিতে মুখ ডুবিয়ে
রাখি; হৃদপিণ্ড, ধমনি, শিরা-উপশিরায়
তীব্র যন্ত্রণার সুখ বয়ে যায়, দাবানল
জমে যায় প্রত্যাশার শীতে।