বাংলা কবিতা, নিখোঁজ কবিতা, কবি মুহতাসিম তকী | কবিতা অঞ্চল
কবিতা নিখোঁজ
কবি মুহতাসিম তকী
সময় ২১ মার্চ,২০২১,রাত
লিখার স্থান ধানমন্ডি, ঢাকা
কবিতার বিষয় প্রেম

অনেকদিন এই পাড়ায় তোমাকে দেখি না।
তোমার গোলাপী ঠোঁটে কবিতার
চুম্বন ছোঁয়া হচ্ছে না বলে
আমাদের গলির মোড়টা থমকে গেছে বিষাদে।
ও বাড়ির বারান্দায় এখন
টুকটুকে লাল রঙ্গের শাড়ি-ব্লাউজ-ব্রেসিয়ার ঝোলে।
আমার মনে পড়ে
লাল রঙ ছিলো তোমার দুই চোখের বিষ।
বুকের ভেতর খচখচ করে।
নিকোটিনের তীব্র বিষাদ শূষে নিয়ে
চিঠি পাঠাই ভুল জানলায়।
কি অদ্ভুৎ তাই না!
ওই ঘরটা নাকি আর তোমার নাই!
তুমি কি ফিরবার পথ ভুলে গেছো?
নাকি আমরাই রাস্তা হারিয়েছি
সময়ের গোলকধাঁধায়!
আমি জানি না।
আমি শুধু জানতাম
তোমার মনের মতোই
তোমার ঠোঁট,
তোমার বাম স্তনে লুকিয়ে রাখা তিলের
একমাত্র দাবীদার আমি।
অনেকদিন এই পাড়ায় তোমাকে দেখি না।
তোমার গোলাপী ঠোঁটে কবিতার
চুম্বন ছোঁয়া হচ্ছে না বলে
আমাদের গলির মোড়টা থমকে গেছে বিষাদে।

guest
0 Comments
Newest
Oldest Most Voted
Inline Feedbacks
View all comments