কবিতা ভালো থেকো
কবি মিজান ফারাবী
সময় ২১ জানুয়ারি ২০২১
লিখার স্থান চট্টগ্রাম
কবিতার বিষয় প্রেম
4/5 - (5 votes)

ছেড়ে গেলে এ শহর আসবো না ফিরে
অভিযোগও রাখবো না তোমাকে ঘিরে
আমি হয় পাখি হবো আকাশের বুকে
ভালো থেকো এই তুমি পাললিক সুখে।

আমি যদি চলে যাই ডেকো না আবার
এই স্মৃতি ভুলে যেও আমাকে পাবার
কতোজন চলে যাবে ভুলে যাবে সব
ভুলে যাবে জীবনের স্মৃতি-কলরব।

ভুলে যাবে ভালোবাসা মায়ার আবেগ
তবে তুমি সুখে থেকো আলেয়ার মেঘ
ছেড়ে গিয়ে এ শহর যাই যতো দূরে
আমি ঠিক বেঁচে রবো ডাহুকীর সুরে।

guest
0 Comments
Newest
Oldest Most Voted