| কবিতা | এক অষ্টাদশীর প্রেম! |
| কবি | সৃজন শারফিনুল |
| সময় | ২৬ ডিসেম্বর,২০২০ |
| উৎসর্গ | ছায়ামানবী |
| কবিতার বিষয় | প্রেম |
এক অষ্টাদশীর প্রেম কেড়ে নিয়েছে আমার সর্বস্ব।
আমার স্নিগ্ধ সকাল, সাবলিল বিকেল,আমার জ্যোৎস্না রাত,আমার সব ।
যন্ত্রনাদায়ক এই ঠুনকো বন্ধন আমাকে পুড়িয়ে মারছে বারংবার।
এই পোড়া ঘা থেকে মুক্তি পেতে বৃষ্টি জ্বলে আস্বাদন করি নিজেকে।
যদি ভাব এ আমার খামখেয়ালিপনার বিলোপ?
তবে তা ভুল,
কেন তার দেয়া সে স্পর্শ এখনো আমারকে গ্রাস করে আছে অনন্ত?
নিরবে একবুক ভালবাসা নিয়ে শাড়ির আচলে-
অর্ধমুখে অপেক্ষারত অষ্টাদশীর সে মায়া মুখটাকে কেন ভুলতে পারছি না আমি?
কেন তার দেয়া সে প্রেমকে উপেক্ষা করার শক্তি আমার নেই?
অপরিমেয় সে ভালবাসার শক্তির কাছে
আমার বোধশক্তিরা মৌনতায় কেন মুচ্ছা গেল?
একেবারে সর্বস্বান্ত এ বুকে নির্লিপ্ত দীর্ঘশ্বাস!
এক অষ্টাদশীর প্রেম কেড়ে নিয়েছে আমার সর্বস্ব।