কবিতা দুধকুমার
কবি হাসান জীবন
সময় ৯ জানুয়ারি ২০২১
লিখার স্থান রাজারহাট, কুড়িগ্রাম
3/5 - (1 vote)

পায়ের পাতার কাছে স্থির আবছায়া বাঁশঝাড়।
সেখানে লুকানো কোন কঞ্চির আড়ালে
একটি একাকী ঘুঘু’র ঠোট,
থেকে থেকে ডেকে ওঠে বার বার।
বুক চেরা তার ভায়োলিন হাহাকার।
উপোসী রাত শুধু বাড়ে, সে ফুরোয় না আর।
ধিক ধিক করে জ্বলে এক মোমবাতি।
গহীন কুয়াশায় ঠায় দাড়িয়ে থাকে নির্বিকার
তার একান্ত একটি বরফ পাহাড়।
তবু নীলান্তিকার চোখ শুধু গলে
ধীর পায়ে বয়ে চলে বিষণ্ণ দুধকুমার।।

guest
0 Comments
Newest
Oldest Most Voted