কবিতা আরো কিছু মানুষ!
কবি অলোক নন্দন
উৎসর্গ Sri Covid
Review This Poem

আরো কত স্বপ্নে-স্বপ্ন ভেঙে যায়,
আরো কত জীবন জীবনের
রঙ হারায়।
আরো কত হাসির মনকে ফাঁসি পাঠায়
অস্তিত্বের কান্না কে শুনতে পায়?

আরো কত মানুষ মানুষের মাথা খায়
-নিজেই ভগবান- সত্যটাই কি জানায়?
– শেষদৃশ্যে প্রলয় আহ্বান!
– শেষদৃশ্যে প্রলয় আহ্বান!

দেখা যদি আবার হয়ে যায়,
তোমার -আমার, বন্ধু!

শেষবিকেলে আগের মতোই
হাসির প্রলাপ জমবে কি?
চেনাগন্ধে অচেনা সুর
আবার খুঁজে পাবো কি?

মুখোশ-নগরীতে হয়ে মুখোমুখি

সাজবো আমি?
সাজবে তুমি?
ওদের দেয়া রঙে?
নতুন নতুন ঢঙে
বিপণ্যতায়-তুমি আমি।

কারা আমাদের দেখে রাখে।
কারা অলক্ষ্যে আমাদের ভাগ্য লিখে।

guest
0 Comments
Newest
Oldest Most Voted