কবিতা সুখের খোঁজে
কবি হাকিকুর রহমান
Review This Poem

কাঁপা কাঁপা সুখের খোঁজে
জীর্ণ হৃদয় কিইবা বোঝে।

শীতল হাওয়া বইছে মাঠে
চিন্তা করেই কালযে কাটে।

সামনে চলার পথটা হারাই
পা বাড়িয়ে কোথায় দাঁড়াই।

গতির পিছে অতীত ফুরায়
ভ্রান্ত পথের ক্লান্তি কুড়ায়।

ঘুনধরা পথ হুতাশ ছড়ায়
দিনের সূর্য সাঁঝেই গড়ায়।

guest
0 Comments
Newest
Oldest Most Voted