বাংলা কবিতা, ভালোবেসে দেখো একবার কবিতা, কবি শান্ত চৌধুরী | কবিতা অঞ্চল
কবিতা ভালোবেসে দেখো একবার
কবি শান্ত চৌধুরী
3.7/5 - (3 votes)

আমাকে ভালোবেসে দেখো -একবার

সমুদ্র জলের মতো – তোমাকে

ভালোবাসবো সীমাহীন।

আমাকে ভালোবেসে দেখো -একবার

পাহাড় যেমন আকাশ ছুঁয়ে যায়

তেমন করে বুকে আগলে রাখবো।

আমাকে ভালোবেসে দেখো -একবার

আকাশের মতো বিশলতায় – তোমাকে

ঢেকে দিবো অজস্র কোলাহলে।

আমাকে ভালোবেসে দেখো -একবার

চাদনী রাতের মতো – আলোকিত

করে দিবো তোমাকে।

আমাকে ভালোবেসে দেখো -একবার

রঙিন স্বপ্নের মতো – তোমাকে

সাজাবো আপন নিবাসে।

আমাকে ভালোবেসে দেখো -একবার

প্রাচীরের দেয়ালের মতো – তোমায়

বুকে জড়িয়ে রাখবো অনন্ত আবহে।

আমাকে ভালোবেসে দেখো -একবার

তোমাকে আমার সমস্ত সত্তা দিয়ে দিবো

যেমন সূর্যের মতো দিনের আলো।

আমাকে ভালোবেসে দেখো -একবার

আমার সবটুকু ভালোবাসা দিয়ে তোমাকে রাখবো হৃদয় কুটিরে।

guest
0 Comments
Newest
Oldest Most Voted