বাংলা কবিতা, প্রপোজাল কবিতা, কবি কৌশিক মজুমদার শুভ | কবিতা অঞ্চল
কবিতা প্রপোজাল
কবি কৌশিক মজুমদার শুভ
4/5 - (3 votes)

আমাকে ঘিরে গেঁড়ে আছে অসংখ্য শীতের রাত্তির-
তোমার পিদিমের শোভায় আমি জেগে আছি-
ভাবি কতোখানি রোদ্দুর আটকে আছে রাত্রির সঞ্চয়ে-
কতক উদগ্র উম পেলে আমি ভুলে যেতে পাবো পোষা খরগোশ হারানোর শোক,
তোমার প্রথম গজিয়ে ওঠা শেকড় আঁকড়ে আছি-
যেমন পেখম-পালকে মুখ গুঁজে ভুলে থাকে সারসী,
বাদামের গাছে ঘাম-ঘাম জমে আছে শীত-
শিশিরে ভিজে গ্যাছে ঘোড়াদের স্তবক-
অন্ধকারে চুপচুপ পুকুরের জল-
প্রথমত, বসন্তের টেলিগ্রাম আটকে আছে-
অক্ষরে অক্ষরে ভরে আছে পোস্টাপিস-
ফিসফিস কান গলে আছে মর্গে-
কবরে শুয়ে আছে অঘোষিত নিবেদন।

guest
0 Comments
Newest
Oldest Most Voted