| কবিতা | তবুও হাঁটছি |
| কবি | কাজী জুবেরী মোস্তাক |
| লিখার স্থান | নাটোর, রাজশাহী, বাংলাদেশ |
কারারুদ্ধ গতকালের সাথে আমি হাঁটছি , গন্তব্য কোথায় তা জানা নেই তবু হাঁটছি ; মৃত পাতার উপর ভর দিয়ে হেঁটে চলেছি । রাস্তা সেতো যেকোন জায়গায় চলে যায় , আমার বিরল পদক্ষেপও ক্লান্ত হয়ে যায় ; কাঙ্খিত গন্তব্যকে আজ বিদেশ মনে হয় । পদধ্বনির দীর্ঘশ্বাস নিয়েই নিরবে হাঁটছি , নিজের ভাগ্য মাঝে নিজেই বন্দী হয়েছি ; নির্যাতিত আত্মায় ব্যথাও অনুভব করছি । আমি হাঁটছি সুন্দর আগামীর অপেক্ষায় , সফলতা আটকে যায় কাটা ভরা রাস্তায় ; তবুও হাঁটছি সে পথ অতিক্রমের আশায় ।
