| কবিতা | যান্ত্রিক জীবন |
| কবি | সন্ধি মুহিদ |
| সময় | ৩০ সেপ্টেম্বর, ২০২০ |
| উৎসর্গ | নূপুর |
| লিখার স্থান | মিরপুর, ঢাকা |
পথের এপার - ওপার, কতশত চুমু ঝরে গেল
বাস - ট্রাক চলে গেল; পিষে দিয়ে গেল প্রেম।
ওসবে আর কাজ নেই
হৃদপিণ্ডে পঁচন ধরে গেছে
সেই অনেক অনেক কাল আগেই।
পুরনো ক্ষতস্থান চেটে চেটে
নোনতা স্বাদটা জিভে খুব ভালই লাগে।
সেই ঠোঁটে - মুখে কি আর চুমু রোচে?
শুক্রাবাদ ডাস্টবিনের সামনে দাঁড়িয়ে
হাতে হাত রেখে আমরা দুই রোবট স্থির।
