কবিতা জীবনের যান্ত্রিকতা
কবি মিয়াজান কবির
কাব্যগ্রন্থ মিয়াজান কবির
সময় ৮ই জানুয়ারী, ২০২০
উৎসর্গ প্রত্যেকটি জীবনকে।
লিখার স্থান কাংশা, সিংগাইর, মানিকগঞ্জ।
Review This Poem

আমার সময় চলে এসেছে।
ছোট্টো হাতে মশাল নিয়ে দৌড় বা
দুপুরের প্রখর রৌদ্রে হাটা হয়নি।
তাই অমর হতে চাওয়া আমার পাপ।

বিদ্রোহীরা রাস্তা আটকে দিয়েছে,
আমি কিন্তু কোন কারন জানি না।
দুর্বার গতিতে বা মন্থর ঠেলাগাড়ির ন্যায়,
পাষন্ড পৃথিবীকে বাঁচাতে এগিয়ে যেতে পারি।

অতিষ্ঠ হয়ে উঠছে, গা জ্বলা ভাব।
পরিচিত সাঁকোর মত কোনো সমস্যা নাই।
যদি পা পিছলে পড়ে যায়?

ট্রেনের শেষ বগিতে সিট নিয়েছি,
সামনের পুরোটা আমি দেখতে চাই।

পথ প্রদর্শকের অভাব অনুভব করি না,
এই পথের শুরু বা শেষ নেই।
লম্বালম্বি বা আড়াআড়ি ভাবে শুরু,
নিম্ন বা উর্ধ্বগামীতে পতন।

যান্ত্রিক জীবনের কি স্বাদ আছে?
পেট্রোলিয়াম-ডিজেলে চলে,
আর অন্ত যায় লুুুব্রিকেন্টের পুড়ানিতে।

guest
0 Comments
Newest
Oldest Most Voted