কবিতা সংশপ্তক
কবি মিয়াজান কবির
সময় ২৮ই আগস্ট, ২০২০।
উৎসর্গ মুক্তির জন্য।
লিখার স্থান কল্যানপুর, ঢাকা।
Review This Poem

জন্মলগ্ন হতেই এমন হয় না।
দিন যায় দিন আসে,
অপভ্রংশ থেকেই চলিত এর রুপান্তর।

মেঘ দেখেই ঘরে ফিরবার তাড়া,
বৃষ্টিতেও তা থেমে থাকে না।
অক্ষি-নোলকে মুগ্ধতায় পরিপূর্ণ,
অদৃষ্টেই কাছে পাইবার বাসনা।

জয় করিতে হইবেই,
তবে সবাই সর্বে হীরক নয়।
চেষ্টায় মিলে কিছু বন্তু,
মন-প্রানের বেলায় লাগে সাধনা।

যুদ্ধে কেউ পরাজিত হয় না,
আপনিতেই সব চলে যায়।
তাই হালের বিপরীতে চলিতে চলিতে,
নির্ভীক হওয়া ই আপন কামনা।

guest
0 Comments
Newest
Oldest Most Voted