কবিতা দৈবাদেশ
কবি মিয়াজান কবির
সময় ৭ ই ডিসেম্বর, ২০১৮
উৎসর্গ আপন সত্তাকে।
লিখার স্থান কল্যানপুর, ঢাকা।
Review This Poem

ঊষালগ্নে ভাবিতাছি তাহা,
ইহা মধ্য-বিভাবরীর দৈবাদেশ নয় তো কি?
বসিয়া আছ ভিন্নের ভার্যাবেশে।

আমি হাসি-তামাসা করিতাছি,
আর ভাবিতাছি কি’বা মৃদু ভাবে বলিব।
স্পর্শ ভাঙিয়া চলিয়া গেলেই বা কি?
একাগ্রতায় ইচ্ছা জ্ঞাপিত,
সঙ্গ ভাঙার ফল ভোগ করিব।
আর দেখিব জীবনের বিনাশ।

তোমাকে ছাড়িয়া যাইব না আর।
দোষ করিয়াছি, সাজারও মেয়াদ শেষ।
আপাদমস্তক কুসংস্কারাচ্ছন্ন যুক্তিবোধহীন।

আলোক পাতার আলোকচিত্রে ভাবনা চলিয়াছে।
শুন্যাতায় হাত মিলিয়ে, দার্দ এ মিলে দর্শন।

হারিয়ে যাবার! যাও হারিয়ে।
আপন সত্তার মিলিবে মুক্তি,
পুথি-পুরানে দিয়াছে খণ্ডিত যুক্তি।
না করিলাম আয়ুর ভোগ-বিলাষ।

guest
0 Comments
Newest
Oldest Most Voted