বাংলা কবিতা, আমি মরে যাবো কবিতা, কবি মিজান মোহাম্মদ | কবিতা অঞ্চল
কবিতা আমি মরে যাবো
কবি মিজান মোহাম্মদ
সময় ২৬ সেপ্টেম্বর, ২০১৯, রাত
উৎসর্গ বিলকিস আকতার
লিখার স্থান আনোয়ারা, চট্টগ্রাম

আমি
মরে যাবো।
তোমার বিরহে।
তোমাকে ভালোবেসে।
একদিন আমি মরে যাবো।
তারপর-- আমি ঘাস হয়ে জন্মাবো।
প্রতিদিন তুমি যে-পথে হেঁটে যাও, সে-পথে
নিজেকে বিছিয়ে দেবো। তুমি হাঁটবে, পায়ে পায়ে
হেঁটে যাবে সবুজ গালিচায়-- আমার নরম বুকের প'রে।

guest
0 Comments
Newest
Oldest Most Voted
Inline Feedbacks
View all comments