বাংলা কবিতা, চিৎকার হবো কবিতা, কবি কাজী জুবেরী মোস্তাক | কবিতা অঞ্চল
কবিতা চিৎকার হবো
কবি কাজী জুবেরী মোস্তাক
লিখার স্থান নাটোর, রাজশাহী, বাংলাদেশ

আমি ঘন্টা ধ্বনির চিৎকার হবো ,
ইসরাফিলের বাঁশির আওয়াজে ধ্বংস-যজ্ঞ হবো ;
এ সমাজে পাপের সাম্রাজ্য ভেঙে চুরমার করবো
পুরোনো শহরের বুক চিরে আগামী হয়ে জন্মাবো ।

আমি ঘন্টা ধ্বনির চিৎকার হবো ,
নির্যাতিতের ক্রোধাগ্নি নিয়ে প্রতিবাদী হয়ে জ্বলবো ;
আম জনতার মিছিল নিয়ে রাজপথের দখল নেবো
আমি চে'র মতো শপথ নেবো মরবো নাহয় বাঁচবো ।

আমি ঘন্টা ধ্বনির চিৎকার হবো ,
মানুষ রুপী অমানুষ ধ্বংস করে তবেই ক্ষান্ত হবো ;
আমি নিয়ম করে নিয়ম ভেঙে নতুন নিয়ম গড়বো
আমি নিয়মিত হত্যা হলেও নতুন গর্ভে জন্ম নেবো ।

আমি ঘন্টা ধ্বনির চিৎকার হবো ,
আমি নির্ঘুমই থাকবো পৃথিবীর অতন্দ্র প্রহরী হবো ;
ধর্ম বর্ণ বিদ্বেষ ভুলে মানুষের কাতারেই বেঁচে রবো
এক আকাশের এ পৃথিবীতে মানুষের কথা বলবো ।

guest
0 Comments
Newest
Oldest Most Voted