| কবিতা | আমার শহরে তোমায় স্বাগতম |
| কবি | প্রসেনজিৎ বিশ্বাস |
| কাব্যগ্রন্থ | নিয়তি |
| সময় | ২১ মে, ২০১৯ |
| উৎসর্গ | সুপ্তি প্রভা |
| লিখার স্থান | মোহাম্মদপুর, ঢাকা |
আমার শহরে তোমায় স্বাগতম,
বহুযুগ ধরে যে শহর ছিলো নিষ্প্রাণ,নিস্তেজ
গ্রীষ্মের দাবদাহে প্রকান্ড মৃত্যুকূপ, নিমজ্জিত ছিলো সুদীর্ঘ আধারে,
তোমার আগমনে এ শহর আজ উদ্ভাসিত,প্রাণবন্ত।
শতবর্ষী সংঘাত,
রক্ত,বারুদ,মর্টার,টর্চারশেলে নির্মম হাহাকার,
মধ্যরাতের বোমারু বিমান,সবকিছু আজ স্তব্ধ,
সহনাতীত অতীত আর জর্জরিত বর্তমানে
বিধ্বস্ত এ নগরী,
তোমার স্পর্শে পাবে নতুন দিশা।
আমার প্রিয় শহর কাল থেকে তোমারও হবে,
এ শহরের প্রতিটি ইট বালুর কণা তোমাকে পেয়ে হবে উদ্বেলিত,
কৃষ্ণচূড়ার লাল গালিচায় হবে সাদর অভ্যর্থনা,
আমার প্রিয় শহর তোমার আগমনে ধন্য হবে।
