বাংলা কবিতা, তোমাকে মনে পড়বে কবিতা, কবি রাকিবুল হায়দার | কবিতা অঞ্চল
কবিতা তোমাকে মনে পড়বে
কবি রাকিবুল হায়দার
লিখার স্থান রামপুরা, ঢাকা
4.5/5 - (2 votes)

তোমাকে মনে পড়বে,
হঠাৎ করে বৃষ্টি নেমে এই শহর ভিজিয়ে দেয়ার নামে নদী ডেকে আনলে,
গাছ থেকে পাতা ঝরে যাওয়ার মতো অতি তুচ্ছ মৃত্যুর অজুহাতে,
সমুদ্রের নোনাজলে শরীর ভিজিয়ে উঠে আসা কিশোরীর দিকে তাকালেই…
তোমাকে মনে পড়বে।

তোমাকে মনে পড়বে,
ঘাসফুল যদি এক সন্ধ্যায় অভিমানে আলো জ্বালিয়ে জোনাকি হয়ে যায়,
মহুয়ার ফুল থেকে যদি মুখে মধু মেখে উড়ে যায় মাতাল মৌমাছি,
দূরপাল্লার বাসে একা কোথাও যাওয়ার সময় জানালায় চোখ রাখলেই…
তোমাকে মনে পড়বে।

তোমাকে মনে পড়বে,
যদি আমাকে চিরদিনের মতো করে ভুলে যাও তবু,
আমার কথা ভেবে তোমার কান্না পাওয়ার দিন ফুরালেও…
তোমাকে মনে পড়বে।

guest
0 Comments
Newest
Oldest Most Voted