| কবিতা | ভালোবাসা তুমি বাগানের গোলাপ |
| কবি | মিজান মোহাম্মদ |
| সময় | ৩০ অক্টোবর, ২০১৯, বিকেল |
| লিখার স্থান | আনোয়ারা, চট্টগ্রাম |
| কবিতার বিষয় | বিরহ |
'ভালোবাসা' তুমি বাগানের গোলাপ,
জড়ায়ু মেলে ফোটে থাকো।
তোমার প্রেমিক ভ্রমর-
দূর থেকে দেখুক
অ
ন্ত
ত
মায়াবী সুরভী;
বাঁচাবে তোমার সম্ভ্রম!
জেনো,
বাগান হারা ফুল-
বুকে আগলে রাখলে'ই সতেজ থাকে না;
ফুলেরও মৃত্যু হয়।
'ভালোবাসা' তুমি বাঁচো;
জড়ায়ু মেলে, তুমি বাগানে'ই থাকো।
