বাংলা কবিতা, এঁটো সুখ কবিতা, কবি সুপ্ত সাহা | কবিতা অঞ্চল
কবিতা এঁটো সুখ
কবি সুপ্ত সাহা
সময় ২৯ মার্চ, ২০২০ইং
লিখার স্থান কলমাকান্দা, নেত্রকোণা
কবিতার বিষয় বিরহ
Review This Poem

রোজকার মত ঢেলে দিলেই পারতে সংবৃত রাগ
সব ধুয়ে মুছে নিয়েও পারতে
ছুঁড়ে মারতে মুখে, খুচরো কিছু পাপ।

সহসা গেলে ডুবিয়ে তরী – আটকায় নি নোঙ্গর? 
সময়ের এর চেয়েও ভীষণ দ্রুত ভেঙ্গে দিয়ে ঘর।

দেখেছি শুধু ঠাই দাঁড়িয়ে কিছু শীতের মতো রাত
ছুঁয়েছে যদিও তোকে প্রেমিকের হাত
তবু আমি জানি সব – কোন তল্লাটে তোর কত আছে তিল আর কত অগ্নুৎপাত।

guest
0 Comments
Newest
Oldest Most Voted