| কবিতা | তোমার নামে |
| কবি | মিজান মোহাম্মদ |
| সময় | ১৫ নভেম্বর, ২০১৯, সন্ধ্যা |
| লিখার স্থান | আনোয়ারা, চট্টগ্রাম |
আগুনে বিড়ি জ্বলে যেতেছে!
ত্রিচক্রযানের সুশীতল বায়ুতে
তোমার নামে মেরুন কালারের ওড়নায়
উড়ে যেতেছে একটি সন্ধ্যা।
জেনো- আমি নিরুপায়, চিরতমা!
ম্রিয়মাণ চাঁদের আলোয়;
ম্লান আকাশ গিলে নিচ্ছে আমাকে
গিলে নিচ্ছে আলো
আমি ঢুকে পড়ছি ক্রমশ চাঁদের ভেতর
ছুটিবারের অযাচিত শোকটুকু তোমাকে দিলাম
আমার এবারের ধোঁয়া জন্মটুকুও নিও-
ভেসে গেছি; ভেসে যাচ্ছি হাওয়ায়....
জেনো- আমি নিরুপায় চিরতমা!
ভালোবেসে; ক্ষণজন্মা সুখে...
