| কবিতা | বিশ্বাস রেখে |
| কবি | মিজান মোহাম্মদ |
| সময় | ১৫ ডিসেম্বর, ২০১৯, রাত |
| উৎসর্গ | বিলকিস আকতার |
| লিখার স্থান | আনোয়ারা, চট্টগ্রাম |
১.
বসন্তের আগমনে বিশ্বাস রেখে,
শীতের জড়তা নিয়ে বাঁচি!
২.
তুমি এলে বলে'ই-
সময়; সম্ভাবনাময়
৩.
সময়ের আয়ু বাড়ে; আমার ফুরোয়
আঁধার ঘনিয়ে
রাত নামিয়ে
নিজের কাছে
একা হয়ে
তোমায় ভাবি!
(যেহেতু, কল্পণা আমাদের বাঁচিয়ে রাখে)
৪.
আজ এখানে- চাঁদের আলো
চিঁড়ে দিচ্ছে আঁধারের বুক
কই জোৎস্নায়
প্রেম তো নেই
কি নৃশংসতা
আলো আর আঁধারে
৫.
রঙ সম্পর্কিত আলোচনায় আমি দুবর্ল
তোমার চোখের রঙ ভিন্ন
অন্য কোন রঙ চিনিনা।
আশ্রয়- তোমার বুকের সমতল ভিন্ন
অন্য কোথাও ঠাঁই খুঁজিনা।
বারংবার ব্যর্থ হই,
তবুও-
হার
না
মানা
আমি
আমাকে কতটুকু বুঝো;
নাকি বুঝোনা- মেহেরুন্নেছা?
৬.
রাত বুকে পোষে
হাত হাতে রেখে
ভা
লো
বে
সে
এসো
অমরত্বের
বক্র পথে
অমর হতে এসো....
আমার বুকের
বাঁ পাশে স্বর্গ
ডান পাশে নরক
অথচ-
দুটা'ই তোমার অধীনস্থ
৭.
পুরুষ হওয়ার আগে-
আকাশ হতে হয়
পুরুষ হওয়ার আগে-
সাগরের মত গভীর হতে হয়
পুরুষ হওয়ার আগে-
প্রেমিক হতে হয়
পুরুষ হওয়ার আগে-
বরফ হতে হয়
(শীতল এবঙ কঠিন; বরফ)
৮.
যে'সব খড়কুটো আমাদের শেষ সম্বল
এসো, সে'সব জ্বালিয়ে আগুন পোহাই
দু'জনে
নিজেদের
সম্বল করে
নিঃস্ব হই
আমরা- বসন্তের আগমনে বিশ্বাস রেখে বাঁচি!
