| কবিতা | তুমিময় এক সন্ধ্যায় |
| কবি | মিজান মোহাম্মদ |
| সময় | ১৮ ডিসেম্বর, ২০১৯, সন্ধ্যা |
| লিখার স্থান | আনোয়ারা, চট্টগ্রাম |
যে স্মৃতি হাতের মুঠোয়
বন্দী করে যাচ্ছো চলে
আগলে রেখো...
এ বিদায়
এ স্মৃতি
পোড়াবে তোমায়
খেয়ালে- বেখেয়ালে
মনে পড়বে,
কেউ একজন তোমার প্রেমে পড়েছিলো
তোমার প্রেমিক ছিলো- কোন এক কবি
যে তোমায় অমর করে রেখেছে-
তার প্রতিটি সৃষ্টিতে; প্রতিটি পঙক্তি'তে...
