বাংলা কবিতা, কেউ একজন আসবে কবিতা, কবি মুহতাসিম তকী | কবিতা অঞ্চল
কবিতা কেউ একজন আসবে
কবি মুহতাসিম তকী
সময় ৭ জুন,২০২০
লিখার স্থান ইসলামবাগ,রংপুর
Review This Poem

আমি জানি,
কেউ একজন আসবে।
এমন কেউ আছে আলবাত
যার জন্য অপেক্ষায় থাকা যায়।
যার জন্য অপেক্ষার প্রহর গুণেও
বিরক্তির আবরণ ছিঁড়ে,
হাসিতে আঁকা যায় মুখ।
আমি জানি,
এমনো সময় আসে,
যখন অপেক্ষার চেয়ে সুন্দর
আর কিচ্ছু হয় না।
আমি জানি এমন কেউ আছে,
যার জন্য অপেক্ষায় বাড়ে প্রেম।
একটা মন দরজা যার জন্য খুলে রাখা যায়।
রাস্তায় টুংটাং শব্দ হলে,
বুকের ভেতর ধুকপুক করে ওঠে।
ওই বুঝি এলো!
আমি জানি,
সত্যিকার প্রেম এসে গেলে,
অপেক্ষার চেয়ে সুন্দরতম সত্য আর কিচ্ছু হয় না।
কেউ একজন আসবে,
কেউ একজন আলবাত আসবে!
যার জন্য অপেক্ষা করা যায়…

guest
0 Comments
Newest
Oldest Most Voted