বাংলা কবিতা, তোমার জন্য সন্ধ্যা আসুক কবিতা, কবি মুহতাসিম তকী | কবিতা অঞ্চল
কবিতা তোমার জন্য সন্ধ্যা আসুক
কবি মুহতাসিম তকী
লিখার স্থান ইসলামবাগ,রংপুর।

একটা সন্ধ্যা আসুক মেয়ে,
নিতান্ত সাধারণ চা আলাপনে একটা সন্ধ্যা আসুক,
শুধু তোমার জন্য।
তোমার কোঁকড়ানো এলো চুল,
মিস্টি হাসির ঠোঁটে প্রেম নামুক।

প্রেমিকের সিগারেটে মুগ্ধতা ছড়াও তুমি।
হাতে রেখে হাত,
প্রেমিকের অব্যক্ত অথচ খুব আকাঙ্ক্ষিত  চুমুতে,
একটা সাধারণ সন্ধা বদলে দাও।
তোমার মনে খুলে দাও কবিতার খাতা।

তোমার জন্য একটা সন্ধ্যা আসুক মেয়ে।
তোমার মায়াবী করুন চোখে,
ভালোবাসার বৃষ্টি আসুক।

তোমার প্রেমিক তোমার চোখে প্রথম তাকিয়ে
লিখে ফেলুক তোমাকে।
তুমি কিভাবে হাসো,
তোমার চোখের পলক,
অভিমানের শ্বাস-প্রশ্বাস জুড়ে
তোমার বুকের ওঠানামা।
লিখে ফেলুক তোমার সবটা।

একটা সন্ধ্যাজুড়ে তোমার জন্য প্রেম নামুক খুব।
একটা অব্যক্ত চুমুতে,
তুমি বদলে দাও সব।
তোমার মনে খুলে দাও কবিতার খাতা।

guest
0 Comments
Newest
Oldest Most Voted
Inline Feedbacks
View all comments