| কবিতা | উচাটন মন |
| কবি | আহাম্মেদ জিসান |
| উৎসর্গ | Beautiful Pain |
এ এক কেমন মায়া
আহাজারি, ও আমার বোকা প্রিয়তমা
তুমি আমার সন্ধ্যা বেলার মশা।
———————————-
আমরা নিসঙ্গতায় সঙ্গ খুজি,
নিজের মত মানুষ খুজি,
নিজের মত মানুষ বানাই,
খুব কাছে এলে, দূরে সরে গিয়ে আবার একলা হই।
আমরা এমনি, সঙ্গিহীন, সঙ্গহীন অথবা নিরুদ্দেশ;
যাই করি নাই করি, নিজের মত মানুষ খুজে জীবন পার করি।
———————————–
এ কোন ধুম্রজালে আটকে গেছি,
এখন আমি কোথায় আছি?
ভাবনাগুলো এলোমেলো, ঝাপসা লাগে খালি।
খুব কষ্ট লাগে, নষ্ট মনের ভ্রান্ত চিন্তাগুলো,
যায় জ্বালিয়ে, ছাই বানিয়ে-
নীল আকাশে উড়ে।
—————————————-
আমার জন্ম হয়েছিল অপেক্ষার জন্য,
কংক্রিটের শহরে, একুশ শতকের নিষ্প্রাণ ধুলোতে
এলাকার টং এ বসে এক কাপ চা খাবার জন্য।
————————————-
বহুকাল পরে এক কুয়াশা ভেজা ভোরে,
ভালোবাসা এসেছিল, সবুজ পাতার বেশে;
অথবা স্নিগ্ধ রোদ ও হাওয়া হয়ে।
——————————
বহু সাধনার পর শুনি;
কবির নাকি ভাত নাই।
শুনে চিন্তিত আমি, পরে থেকে
কবিতা চিবিয়ে খাই।