| কবিতা | ঘুমোচ্ছে তিলোত্তমা |
| কবি | বিবেক সিং |
| সময় | ১৪ই এপ্রিল, ২০২২ |
| লিখার স্থান | শ্রীরামপুর,হুগলী,পশ্চিমবঙ্গ,ভারত |
চাপা দাও,ধামা চাপা দাও
মনুষ্যত্ব রেখে জমা
ক্ষমতার চাটুকারিতায়
ব্যস্ত তিলোত্তমা
খেলা মেলার তীব্র উল্লাসে
আর্তনাদ গুলো মিশে যাক
স্তাবকতার উচ্চ ডিগ্রি হাতে
সুশীল সমাজ মগ্ন থাক
কোনো ঋজু শির উচ্চ হলে
কেটে ফেলো সেই ধর
রক্তের দাগ ধুয়ে মুছে ফেলে
নীল সাদা রেখো শহর