জড়াতে চাই না এই পৃথিবীর কোন
বাড়ন্ত বন্ধনে আর
অতল কষ্টের হোক চির অবসান,
থাকো তুমি মাটি হয়ে
আমিও যে ম্লান,
অদূরে ঘুরছে ক্ষণ হবো দোঁহে সমানে সমান!সম্পূর্ণ

শুধুই একটা রাত দিয়ে গেছো তুমি
উদরে সাজায়ে বায়ু ঝড়ো,
প্রয়াত দিনের কথা নিরালায় জপে
বুঝিনি সেদিন আমি এ’ হৃদয় সঁপে
ঘোরালো প্রসার তার
দিনে দিনে এতো হবে বড়!সম্পূর্ণ

বুকের হারানো কোন চিরতরে ধন
কে খুঁজে অনেক দিন
সুখে বা কি ক্ষীণ হাহাকারে?
হয়তো আমিই শুধু ফুরিয়ে গেলাম
তোমারি তালাশে আয়ু
বাংলার লাখো দ্বারে দ্বারে!সম্পূর্ণ